• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন |
শিরোনাম :

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন রংপুরের মেয়র

ঝন্টুসিসি নিউজ: রংপুর সিটি করপোরেশনের মেয়র শরফুদ্দিন আহমেদ ঝন্টুকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়েছে সরকার। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের এক আদেশে বলা হয়, ‘স্বপদে অধিষ্ঠিত থাকাকালীন রংপুর সিটি করপোরেশনের মেয়র শরফুদ্দিন আহমেদ প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতনভাতা ও আনুষঙ্গিক অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।’

২০১২ সালের ২১ ডিসেম্বর আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে রংপুর সিটি করপোরেশনের মেয়র হন ঝন্টু।

গত ২১ জুন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক এবং দক্ষিণের মেয়র সাঈদ খোকনকে মন্ত্রী এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে উপমন্ত্রীর পদমর্যাদা দেয় সরকার।

এ নিয়ে মোট চারজন মেয়রকে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদমর্যাদা দেওয়া হল, যাদের সবাই সরকার দলীয় বলে পরিচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ