• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন |

নাইক্ষ্যংছড়িতে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

হত্যাকক্সবাজার; জেলার রামুর সীমান্তবর্তী ইউনিয়ন বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এবার আওয়ামী লীগ নেতা এক উপজাতিকে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ১০টার দিকে বাইশারী বাজারের উত্তর পাশে ইউনিয়ন পরিষদ এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
নিহতের নাম মং শেলো মারমা (৫৫)। তিনি স্থানীয় ধাবনখালী পাড়ার বাসিন্দা মৃত আগ্য প্রু মারমার ছেলে এবং বাইশারীর ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সহ-সভাপতি।
বাইশারী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর জানান, রাত সোয়া ১০টার দিকে ইউনিয়ন পরিষদ সড়ক দিয়ে আসা কিছু লোক রাস্তায় একটি মরদহে পড়ে থাকার খবর বাজার এলাকায় জানালে পুলিশ ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে যান। রাস্তার পাশে পড়ে থাকা মরদহেটি চিৎ করে দেখা যায় এটি মং শেলো মারমা। তার ঘাড়ে ও মাথায় ধারালো অস্ত্রের কোপ রয়েছে। রাত ৯টার দিকে তিনি বাজার এলাকায় অনেকেরে সঙ্গে কথা বলে বাড়ি ফিরছিলেন। আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী ও স্বজ্জন হিসেবে সকল ধমালম্বীদের কাছে তিনি পরিচিত। তার হত্যার ঘটনা এলাকাবাসীকে হতবাক করেছে।
বাইশারী ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আলম ও বাইশারী তদন্ত কেন্দের ইনচার্জ এসআই আনিস তথ্যের সত্যতা স্বীকার করেছেন। তবে, কে বা কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা তার কিছুই জানাতে পারেননি।
উলে­খ্য, গত ১৪ মে বাইশারীর উপরশাখ পাড়ায় উ গাইন্দ্যা (৭০) নামের এক বৌদ্ধ ভিক্ষুকে হত্যা করে দুর্বৃত্তরা। ভিক্ষু হওয়ার আগে নাম ছিল মং শৈ উ চাক। গ্রাম থেকে একটু দূরের বিহারে একাই থাকতেন তিনি। এ ঘটনার রেশ না কাটতে বৃহস্পতিবার আরেক হত্যাকাণ্ড এলাকায় চরম ভীতির সঞ্চার করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ