• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

দিনাজপুরে চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা

পিটিয়ে হত্যাদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে চোর সন্দেহে সোহেল রানা (২৬) নামে এক প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (১ জুলাই) ভোরে দিনাজপুর মেডিকেল কলেজ ক্যাম্পাসে এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক দিনাজপুর শহরের ৮নং উপশহর এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে।
এ ঘটনায় উত্তেজিত জনতা কলেজের প্রধান গেট ঘেরাও করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টিয়ার সেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রেনে আনে। কলেজ ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেদওয়ান রহিম জানান, দিনাজপুর মেডিকেল কলেজের ক্যাম্পাস এলাকায় গভীর রাতে চুরির উদ্দেশ্যে সোহেল রানা নামে এক যুবক প্রবেশ করে। ভোরে সাহরি খাওয়ার সময় তাকে দেখতে পেয়ে শিক্ষার্থীরা চিৎকার করে। চিৎকার শুনে পালানোর সময় লোকজন তাকে আটক করে গণপিটুনি দেয়। গণপিটুনিতে তার মৃত্যু হয়। তার লাশ দিনাজপুর  মেডিকেল কলেজ হাপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এদিকে এলাকাবাসীর দাবি, নিহত যুবকটি প্রতিবন্ধী। তার বাবাও প্রতিবন্ধী ছিলেন। ছেলেটি ক্যাম্পাসে ঢুকার পর কলেজের মসজিদের কাছে ছাত্ররা তাকে পিটিয়ে হত্যা করে। পুলিশ ঘটনাস্থল থেকে ক্রিকেটের তিনটি স্ট্যাম্প ও লাঠি উদ্ধার করেছে।
দিনাজপুর পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর মো. আবু তৈয়ব আলী দুলাল জানান, ছেলেটি প্রতিবন্ধী ছিল। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ