• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

ঢাকায় দুর্বৃত্তদের হাতে বিদেশিরা জিম্মি; গুলিতে ওসি সালাউদ্দিন নিহত

0e5e56dba2bad6ba2f4e0c1205e405d6-41সিসি নিউজ: রাজধানীর গুলশানে আজ রাত নয়টার দিকে কয়েকজন দুর্বৃত্তদের সঙ্গে পুলিশের গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। সেখানে হলি আর্টিজান বেকারি নামের একটি রেস্টুরেন্টে কয়েকজন বিদেশিকে জিম্মি করে রাখা হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত দুর্বৃত্তদের গুলিতে দুই পুলিশ সদস্যসহ তিনজন আহত হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বনানী থানার ওসি সালাউদ্দিন নিহত হয়েছেন।

গুলশান থানার উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান জানান, আজ রাতে গুলশানের ৭৯ নম্বর সড়কের ওই রেস্টুরেন্টে কয়েকজন যুবক অতর্কিত হামলা চালায়। এ সময় তারা গুলি ছোড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাঁদের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনা ঘটে।
গুলিতে এক পথচারী ও দুই পুলিশ কনস্টেবল আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, আহতরা হলেন পুলিশ কনস্টেবল প্রদীপ ও কনস্টেবল আলমগীর ও পথচারী আবদুর রাজ্জাক। তাঁদের ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। সেখানে থেমে থেমে গুলির শব্দ শোনা যাচ্ছে।
ওই রেস্টুরেন্টের ভেতর থেকে গুলি ছোড়া হচ্ছে। হোটেলে ৮ থেকে ১০ জন বিদেশি ছিলেন বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ