• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গুলশান হামলায় বিশ জন নিহত, ইসলামিক স্টেটের দাবি

is-20-dead-lrg20160701210834সিসি ডেস্ক: আন্তর্জাতিক জঙ্গী গোষ্ঠী ইসলামিক স্টেট বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশানের এক রেস্টুরেন্টে জঙ্গী হামলার দায় স্বীকার করেছে বলে খবর দিচ্ছে এই গোষ্ঠীর বার্তা সংস্থা বলে পরিচিত ‘আমাক’।

এতে আরও দাবি করা হচ্ছে, হামলায় বিশ জন নিহত হয়েছে।

তবে ঢাকার কোন সূত্র থেকে এখনো পর্যন্ত এত বেশি সংখ্যাক হতাহতের খবর পাওয়া যায়নি।

ঢাকার একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, বনানী থানার ওসি মোহাম্মদ সালাউদ্দীন জঙ্গীদের সঙ্গে গোলাগুলিতে নিহত হন।

ঢাকার সংবাদ মাধ্যমে দ্বিতীয় একজন পুলিশ কর্মকর্তাও নিহত হয়েছেন বলে খবর দেয়া হচ্ছে। তবে এখনো পর্যন্ত বিবিসি এ খবরের সত্যতা নিশ্চিত করতে পারেনি।

ইসলামিক স্টেটের এই দাবি যদি সত্যি হয়ে থাকে এটি হবে বাংলাদেশে এই গোষ্ঠীর তরফ থেকে প্রথম বড় কোন সন্ত্রাসবাদী হামলার ঘটনা।

বাংলাদেশ সরকার এতদিন পর্যন্ত সেখানে ইসলামিক স্টেটের কোন রকম তৎপরতার খবর অস্বীকার করে এসেছে।

বিবিসি বাংলা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ