• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন |

বেরোবির ভিসির কার্যালয় ঘেরাও

বেরোবিরংপুর: শিক্ষক নিয়োগে জিপিএ কমানো ও সিন্ডিকেট বাতিলের দাবিতে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি কার্যালয় ও প্রশাসন ভবন ঘেরাও করেছে ছাত্রলীগ। অবরুদ্ধ হয়ে পড়েছে ভিসিসহ প্রশাসনের কর্তাব্যাক্তিরা। শনিবার বেলা সাড়ে ১০টা থেকে নেতাকর্মীরা অবরোধ করে সেখানে বিক্ষোভ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বেলা ১১টায় প্রশাসন ভবনে বিশ্ববিদ্যালয়ের ৫০তম সিন্ডিকেট এবং বিকেলে প্রথম সিনেট সভা অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু সকাল সড়ে ১০টা থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তফা মাহমুদ হাসানের নেতৃত্বে নেতাকর্মীরা ভিসি অফিস ও প্রশাসন ভবন ঘেরাও করে তালা লাগিয়ে দিয়ে বিক্ষোভ করে।
এতে নিজ অফিসে অবরুদ্ধ হয়ে পড়েছেন ভিসি ড. একেএম নুর উন নবী। প্রশাসন ভবনের সামনে তারা বিক্ষোভ করছে দাবি আদায়ের জন্য।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি মোস্তফা মাহমুদ হাসান জানান, এই সিন্ডিকেট অবৈধ। এখানে শিক্ষক নিয়োগে বিতর্কিত এজেন্ডা আছে।
তিনি বলেন, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে  বাণিজ্য অনুষদে অনার্স ও মাস্টার্স পর্যায়ে ৩ দশমিক ৭ এবং বিজ্ঞান ও মানবিক অনুষদে ৩ দশমিক ৫ জিপিএ এবং এসএসসি ও এইচএসসিতে ৪ জিপিএ শর্ত দেয়া হয়েছে। এটা আমরা মানি না। ভর্তি পরীক্ষায় যেমন জিপিএ শর্ত দেয়া হয় সেই জিপিএতেই শিক্ষকও নিয়োগ দিতে হবে।
তিনি বলেন, আমাদের আন্দোলন দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে।
এদিকে ভিসি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি সূত্র জানায়, ছাত্রলীগ এই দাবির পক্ষে যুক্তি দেখিয়েছে, ভিসি ছাত্র শিবিরের ছাত্রদের নিয়োগ দেয়ার জন্যই নিয়োগের শর্তে পয়েন্ট বাড়িয়েছে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. নুর উন নবী জানান, ছাত্রলীগের দাবি অযৌক্তক।
ভালো শিক্ষক নেয়ার মাধ্যমে বিশ্ববিদ্যালয়টিকে আরো মানসম্মত করার জন্যই আমরা পয়েন্ট বাড়িয়েছি। তিনি বলেন, যেকোনো মূল্যেই সিন্ডিকেট সভা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ