• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন |

মুন্সিগঞ্জে বাস খাদে, নিহত ৫

সড়ক দুর্ঘটনামুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত ও কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। শনিবার বিকেল ৫টার দিকে শ্রীনগরে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ফয়জুল্লাহ আমান নতুন বার্তাকে জানান, নিহতের সংখ্যা বাড়তে পারে। সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে বলেও জানান তিনি

ঢাকা-মাওয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট ডেরিক স্টেফেন কুইয়া জানান, টুঙ্গিপাড়া এক্সপ্রেস নামের ওই বাসটি ঢাকা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছিল। বিকেলে বাসের চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়।

হতাহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ