• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

৪৪ ভাষায় কথা বলার ফিচার আনলো ফেসবুক

ফেসবুকপ্রযুক্তি ডেস্ক: জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে বন্ধু বানানো যায় সবাইকে। কিন্তু সবার সাথে মনখুলে কথা বলা যায় না। একজন বন্ধুর দেয়া পোস্ট অন্য ভাষার বন্ধু বুঝতে পারেন না। ভাষাগত বাঁধা রয়েছে। সম্প্রতি এই সমস্যার সমাধান নিয়ে এলো ফেসবুক।
‘মাল্টিলিংগুয়াল কম্পোজার’ নামের নতুন একটি ফিচার চালু করেছে ফেসবুক। এই ফিচারটি দিয়ে একজন বাংলাদেশি ফেইসবুক ব্যবহারকারী চীনের একজন ব্যবহারকারীর সঙ্গে যোগাযোগ করতে পারবে চীনা ভাষাতে। আবার চীনা ব্যবহারকারীও বাংলাদেশি বন্ধুদের সঙ্গে যোগাযোগ করতে পারবে বাংলা ভাষায়।
এজন্য অনুবাদকের প্রয়োজন নেই। নতুন এই ফিচারটিতে বন্ধুদের সঙ্গে যোগাযোগের জন্য প্রয়োজনীয় বার্তাটি লিখতে হবে। তারপর প্রয়োজনীয় ভাষাটি সিলেক্ট করে পাঠিয়ে দিতে পারবে বন্ধুদের। অনুবাদের কাজ ফিচারটি কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে স্বয়ংক্রিয়ভাবে করে ফেলবে।
ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সুবিধাটি চালু করা হয়েছে বিশ্বের ৪৪টি ভাষায়। নতুন এ সুবিধা পেতে সেটিংসের ল্যাঙ্গুয়েজ অপশনে ক্লিক করে ‘মাল্টিলিংগুয়াল পোস্ট’ সুবিধা চালু করতে হবে।
এরপর স্ট্যাটাস আপডেট বক্সে বর্তমানের মতোই নিজ ভাষায় যেকোনো বার্তা কম্পোজ করে ‘রাইট পোস্ট ইন অ্যানাদার ল্যাঙ্গুয়েজ’অপশনে ক্লিক করে নির্দিষ্ট ভাষা নির্বাচন করতে হবে। তবে শর্ত হল- সেটা নিজের ভাষায় লিখতে হবে। অর্থাৎ অন্য অ্যালফাবেট ব্যবহার করে নিজের ভাষা লিখলে হবে না। এক্ষেত্রে পুরোপুরি নিজের ভাষায় লিখতে হবে।
বেশকিছুদিন ধরেই বিষয়টি নিয়ে গবেষণা করছে ফেসবুক। বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীদের মধ্যে পরীক্ষা চালিয়ে উন্মুক্ত করা হয়েছে এই ফিচার। এই ফিচারে নিজের ভাষায় পোস্ট লিখলে (যেকোনো ভাষা- বাংলা, ইংরেজি, হিন্দি) পোস্টের নিচে ‘রাইট পোস্ট ইন অ্যানাদার ল্যাঙ্গুয়েজ’ নামে একটি অপশন দেখা যাবে। এই অপশনে ইনবিল্ড ৪৪টি ভাষা রয়েছে। আর এখান থেকেই যেকোনো ভাষায় লেখাটি অনুবাদ করা যাবে।
ফেসবুক জানিয়েছে, এই ফিচারটি মেশিন লার্নিং প্রযুক্তির মাধ্যমে কাজ করবে। বিশ্বব্যাপী ভাষার বাঁধাকে অতিক্রম করে সবার সাথে সংযুক্ত করবে ফেসবুকের নতুন এই ফিচার।
ফেসবুকে বর্তমানে ১৫০ কোটিরও বেশি সক্রিয় ব্যবহারকারী আছে। এই ব্যবহারকারীদের মধ্যে অনেকেরই ভিন্ন ভাষায় কথা বলা বন্ধু রয়েছেন। ভিন্ন ভাষার বন্ধুদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে এতদিন ইংরেজিই ছিল একমাত্র ভরসা। সূত্র: ম্যাসরিপাবলিক ও ওয়েরডটকম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ