কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: কাহারোলে পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষে দুঃস্থ্য ও অসহায়দের মাঝে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতিক পরিষদের আয়োজনে সেমাই-চিনি ও দুধ বিতরণ করা হয়েছে। দিনাজপুরের কাহারোল উপজেলা শাখা বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতিক পরিষদের অফিস প্রাঙ্গনে ৩ জুলাই কাহারোল বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতিক পরিষদ কর্তৃক নিজস্ব তহবিল হতে অত্র উপজেলার গরিব অসহায় ও দুঃস্থ্যদের মাঝে পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষে সেমাই, চিনি ও দুধ বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ চৌধুরী, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্যের সহ-ধর্মীনি ও কাহারোল উপজেলা রামকৃষ্ণ গ্রামীণ শিক্ষা প্রকল্পের সভাপতি শ্রী গীতা রানী শীল, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক বাবু বাহু রাম রায়, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতিক পরিষদের সাবেক সভাপতি দ্বিজেন্দ্র কুমার দেব নার্থ, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতিক পরিষদের বিভাগীয় প্রতিনিধি ডাঃ ভুপেন্দ্র নাথ রায় (শিক্ষক), বীরগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান গোপাল দেব শর্মা। এসময় আরো উপস্থিত ছিলেন সংসদ সদস্যর পুত্র অর্ণব শীল ও সংগঠনের সদস্য সেতু সাহা, তপু দাস প্রমুখ। অপরদিকে বেলা আড়াই টার দিকে বীরগঞ্জ উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের বৃদ্ধাআশ্রমে বৃদ্ধাদের মাঝে শাড়ী, লুঙ্গী ও সেমাই বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্যর সহ-ধর্মীনি গীতা রানী শীল।