• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন |

ঝিনাইদহে দরিদ্রদের মাঝে সেমাই, চিনি বিতরণ

(1-1)jhenidah03-07.16ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মধুহাটি ইউনিয়নের বেড়াশুলা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ প্রাঙ্গণে ঘর কণ্যা’র আয়োজনে রোববার পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে প্রতিবছরের মত সেমাই-চিনি,ডাল,তৈল,চাউল বিতরণ করা হয়।
ঘর কণ্যা’র আয়োজনে উইমেন্স চেম্বার ঢাকা, ঝিনাইদহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাঃ ও বেড়াশুলা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর সহযোগিতায় এবছর ২শতাধিক দুস্থ ও সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে সেমাই-চিনিসহ ৫ আইটেমের ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রী বিতরণকালে বেড়াশুলা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের ইসাহক আলী সমাজের বিত্তবানদের গরীব দুঃখীদের পাশে দাড়ানোর আহবান জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন ঘর কণ্যার স্বত্বাধিকারী লিজা ফেরদৌস,প্রতিবন্ধী স্কুলের শিক্ষক সুমা খাতুন,সাংবাদিক সাজ্জাদ আহমেদ, বেড়াশুলা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো: মনোয়ার লস্কার,শাহাজান আলী,হাফিজুর রহমানপ্রমূখ ।
বেড়াশুলা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো: মনোয়ার লস্কারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঘর কণ্যার স্বত্বাধিকারী লিজা ফেরদৌস। আলোচনা সভা শেষে ঘর কণ্যার স্বত্বাধিকারী লিজা ফেরদৌসসহ অতিথিগন সেমাই-চিনিসহ ৫ আইটেমের ঈদ সামগ্রী বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ