• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

মেয়ের বিকিনি বিতর্কে মুখ খুললেন শাহরুখ

12বিনোদন ডেস্ক : গত মার্চের দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিকিনি পরিহিত ছবি পোস্ট করেছিলেন শাহরুখ কন্যা সুহানা খান। তারপর ছবিটি ইন্টারনেটে ভাইরাল হয়ে উঠেছিল। কিন্তু তখন এ বিষয়ে শাহরুখ কোনো মন্তব্য করেননি। এ ঘটনার দীর্ঘদিন পর এ বিষয়ে মুখ খুললেন এই অভিনেতা।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেছেন এই বলিউড বাদশা। শাহরুখ খান বলেন, ‘এ ঘটনার বিষয়ে চুপ থেকে সুহানাকে (মেয়ে) সংবাদমাধ্যম থেকে নয়, নিজের কাছ থেকে রক্ষা করেছি।’

শাহরুখের এমন বক্তব্য শুনে অনেকেরই বেশ অবাক লেগেছিল। কারণ সবার মনেই প্রশ্ন জেগেছিল বাবার কাছ থেকে সুহানাকে কেন রক্ষা করতে হবে?

এ প্রসঙ্গে শাহরুখ বলেন, ‘মেয়ের বিকিনি পরা ছবি নিয়ে প্রশ্ন ওঠার পর নিজেকে খুবই ছোট মনে হয়েছিল। যদিও আমরা পারিবারিকভাবে খুবই উদারমনস্ক। কিন্তু ১৬ বছরের মেয়ের ছবি নিয়ে যখন নানা কথা উঠছিল তখন মনের ভেতরে খুব ভালো বোধ করিনি। আসলে আমি সুপারস্টার না হলে সুহানা এবং তার বিকিনি কোনো কিছুই আলোচনার বিষয় হয়ে উঠত না।’

বর্তমানে সোশ্যাল মিডিয়া পুরোদমে দাপিয়ে বেড়াচ্ছেন বলিউড তারকাদের সন্তানেরা। বাবা-মায়ের পরিচয় ছেড়ে নিজেদেরকে মেলে ধরতেই তারা বেছে নিচ্ছেন এই ভার্চুয়াল জগৎ। এদের কেউ কেউ হয়তো স্বপ্ন দেখছেন বলিউডের রঙিন জগতে পা রাখার। আর সে কারণেই নিজেদের গ্ল্যামারাস সব ছবি পোস্ট করেন সামাজিক যোগাযোগের মাধ্যমে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ