• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

গুলশানে নিহত জঙ্গি খায়রুলের বাবা-মা আটক

খায়রুলসিসি নিউজ: রাজধানীর গুলশানের হলি আর্টিসান রেস্টুরেন্টে হত্যাযজ্ঞে অংশ নেয়া জঙ্গিদের মধ্যে বগুড়ার খায়রুল অন্যতম। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ছবি দেখে বাবা-মা ও প্রতিবেশিরা খায়রুলকে চিনতে পারেন। এ ঘটনার প্রেক্ষিতে বগুড়ার নিজ বাড়ী থেকে রোববার সন্ধ্যায় খায়রুলের বাবা আবু হোসেন ও মা পেয়ারা বেগমকে আটক করে পুলিশ।
খায়রুল বগুড়ার শাজাহানপুর উপজেলার চোপনিগর ইউনিয়নের কুষ্টিয়া গ্রামের দিনমজুর আবু হোসেনের ছেলে। দুই মেয়ে ও এক ছেলের মধ্যে খায়রুল বড়।
স্থানীয়রা জানায়, কুষ্টিয়া দারুল হাদিস সালাদিয়া কাওমি মাদরাসায় পড়াশুনা শুরু করেন খায়রুল। এরপর বিহিগ্রাম ডিইউ সেন্ট্রাল ফাজিল মাদরাসা থেকে দাখিল পাস করেন।
এ ব্যাপারে চোপিনগর ইউনিয়ন পরিষদের সদস্য শাহজাহান আলী জানান, প্রথমে গণমাধ্যমে ছবি দেখেই গ্রামে জানাজানি হয়। রোববার সন্ধ্যায় গোয়েন্দা পুলিশ একটি ছবি নিয়ে বাড়িতে আসেন। প্রথমে তার বাবা-মা ছবিটি চিনতে পারছেন না বলে জানান। পরে পুলিশ কর্মকর্তারা খায়রুলের ছবি দেখতে চাইলে বিষয়টি বেরিয়ে আসে। পরে পুলিশ খায়রুলের মা-বাবাকে আটক করে নিয়ে যায়।
এ সময় খায়রুলের মা পেয়ারা বেগম পুলিশকে জানায়, এক বছর ধরে খায়রুল বাড়ি থেকে নিখোঁজ ছিল। স্থানীয় সাংবাদিকদের কাছে হারানো বিজ্ঞপ্তি দেয়ার জন্য আট-নয় মাস আগে গিয়েছিলেন বাবা-মা। কিন্তু থানায় জিডি করতে হবে বলে আর বিজ্ঞপ্তি দেননি।
বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত শুক্রবার রাত পৌনে ৯টার দিকে জঙ্গিরা গুলশানের হলি আর্টিজান বেকারিতে হত্যাযজ্ঞ চালায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ