• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ হস্তান্তর

sroddha20160704054130ঢাকা: গুলশানের হলি আর্টিসান রেস্টুরেন্টে নিহত ব্যক্তিদের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর আর্মি স্টেডিয়ামে সোমবার সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে স্বজনদের কাছে মরদেহ  হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর একে একে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন- ভারতের রাষ্ট্রদূত, ইতালির রাষ্ট্রদূত, জাপানের রাষ্ট্রদূত, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত, নিহত বাংলাদেশি নাগরিকদের পরিবারবর্গ, নিহত দুই পুলিশ কর্মকর্তার পরিবারবর্গ, আওয়ামী লীগ, ১৪ দল, এফবিসিসিআইয়ের সভাপতি ও বিশিষ্টজনেরা।

এ সময় তিন বাহিনীর প্রধান, মন্ত্রিপরিষদের সদস্য, ঢাকা উত্তর ও দক্ষিণের মেয়রসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে, সর্বস্তরের সাধারণ জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য আজ (সোমবার) দুপুর ১২টা পর্যন্ত মঞ্চ উন্মুক্ত রাখা হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার দিবাগত রাতে গুলশান-২ নম্বরের হলি আর্টিসান রেস্টুরেন্টে অস্ত্রধারীদের হামলায় দেশি-বিদেশি ২০ জন নিহত এবং দুইজন পুলিশ সদস্য শাহাদাতবরণ করেন। নিহতদের মধ্যে ৯ জন ইতালীয়, ৭ জন জাপানি ও একজন ভারতের নাগরিক রয়েছেন। বাকি তিনজন বাংলাদেশি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ