• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন |

সৌদিতে আরবে ঈদ বুধবার

ঈদআন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের আকাশে সোমবার শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সৌদির রাষ্ট্রীয় আদালতের চাঁদ দেখা কমিটির বরাত দিয়ে গালফ নিউজ জানিয়েছে, দেশটিতে মঙ্গলবার ঈদ হচ্ছে না। আগামী বুধবার ঈদুল ফিতর উদযাপন করবে সৌদি আরব।
সৌদি আরবের রাষ্ট্রীয় আদালত চাঁদ দেখার ওপর ভিত্তি করে ঈদের খবর নিশ্চিত করে। সোমবার সৌদি আরবের একটি উচ্চ পর্যায়ের চাঁদ দেখা কমিটির তথ্য অনুযায়ী আদালত বুধবারে ঈদ উদযাপনের ঘোষণা দেন বলে জানা গেছে। সৌদি আরবের এ কমিটির সিদ্ধান্ত পালন করে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত, কাতার, বাহারাইন, সংযুক্ত আরব আমিরাত ও ওমান

আর সৌদি আরবে আজ চাঁদ দেখা না যাওয়ায় বাংলাদেশে বৃহস্পতিবারে ঈদ হওয়ার সম্ভাবনা বেশি। সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদ হয়ে থাকে। তবে এর কিছু ব্যতিক্রমও হয়।
এদিকে রাজধানী ঢাকাসহ সারাদেশে সরকারি-বেসরকারি উদ্যোগে গ্রহণ করা সকল ঈদ জামাতের সব প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।
আবহাওয়া অনুকূলে থাকলে রাজধানীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে। রাজধানীতে ঈদের এ প্রধান জামাতে ইমামতি করবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান। বিকল্প ইমাম হিসেবে উপস্থিত থাকবেন শায়খুল হাদীস মাওলানা সৈয়দ ওয়াহীদুয্যামান।
রাষ্ট্রপতি, বিচারপতিগণ, মন্ত্রী পরিষদের সদস্যবর্গ, মুসলিম বিশ্বের কূটনীতিকবৃন্দ জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। ঈদগাহে মহিলাদের জন্যও আলাদা নামাজের ব্যবস্থা করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জাতীয় ঈদগাহের প্রধান জামাত অনুষ্ঠানের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে।
ঈদের প্রধান জামাতের নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব ও পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নজরদারি বজায় রেখে চলেছেন। সাদা পোশাকে র্যাব এবং পুলিশ সদস্যরাও তৎপর রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ