• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

মাটির দেয়াল ধসে শিশু নিহত

নিহতব্রাহ্মণবাড়িয়া: জেলার আখাউড়ায় বৃষ্টির কারণে মাটির দেয়াল ধসে বৃষ্টি নামে ১৮ মাস বয়সী এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার মোগড়া ইউনিয়নের নয়াদিল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বৃষ্টি নয়াদিল গ্রামের ইমাম হোসেনের মেয়ে।
এ ঘটনায় শিশুটির মা আহত হয়েছেন। তাকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মোগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে নয়াদিল গ্রামে বৃষ্টিতে ভিজে ইমাম হোসেনের ঘরের মাটির দেয়ালটি ধসে পড়ে। এসময় ঘরের সামনে শিশু কোলে নিয়ে কাজ করা অবস্থায় মা বকুল বেগম দেয়াল চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই বৃষ্টি মারা যায়।
এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় বকুল বেগমকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ