• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

রাজশাহীতে ঈদের জামাতের সময়সূচি

রাজশাহীরাজশাহী: রাজশাহীতে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় হযরত শাহ্ মখদুম (রহ:) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। এ জন্য ঈদগাহ ময়দান প্রস্তুত করা হচ্ছে। বিশাল এই ঈদ জামাতে ইমামতি করবেন হযরত শাহ্ মখদুম (রহ.) জামিয়া ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহাদাৎ আলী।

তবে বৈরী আবহাওয়া বিরাজ করলে একই সময়ে হযরত শাহ্ মখদুম (রহ:) দরগা মসজিদে একাধিক ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। এছাড়াও সকাল ৮টায় নগরীর সাহেববাজার বড় রাস্তায় এবং টিকাপাড়া মহানগর ঈদগাহ ময়দানে ঈদের বৃহত্তম জামাত অনুষ্ঠিত হবে।

এদিকে রাজশাহী সিটি করপোরেশন, ইসলামিক ফাউন্ডেশন ও রাজশাহী শাহ মখদুম দরগা ট্রাস্ট এবং স্থানীয় সূত্রে পাওয়া সূত্রমতে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টা ১৫ মিনিটে।

এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮টায়, শিরোইল সরকারি হাইস্কুল ঈদগাহ মাঠে সকাল সোয়া ৮টায়, হাজি লাল মুহাম্মদ ঈদগাহ মাঠে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। তবে বৃষ্টিপাত হলে সকাল ৮টায় প্রথম জামাত হবে বায়তুল আমান জামে মসজিদে এবং দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল পৌনে ৯টায়।

অন্যদিকে মহানগরীর বুলনপুর ঈদগাহ মাঠে ৮টায়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৮টায়, রাজশাহী জজ কোর্ট ঈদগাহে সাড়ে ৮টায়, লক্ষ্মীপুর ভাটাপাড়া ঈদগাহ মাঠ, রায়পাড়া বসরী ঈদগাহ ময়দান, কাঠালবাড়ীয়া ঈদগাহ ময়দান, রায়পাড়া ঈদগাহ ময়দান, রাজশাহী কোর্ট স্টেশন ঈদগাহ, শালবাগান গণপূর্ত মাঠ, মোল্লাপাড়া ঈদগাহ, লক্ষীপুর ভাটাপাড়া ঈদগাহ মাঠ, কোর্ট বুলনপুর ঈদগাহ মাঠ, খোজাপুর গোরস্থান ঈদগাহ মাঠ ও সাতবাড়িয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮ টায়।

অপরদিকে, মহানগরীর উপশহর কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল পৌনে ৮টায়, মসজিদ-ই-নূর ঈদগাহ মাঠে ৮টায়, জাহাজঘাট মোড় ঈদগাহ, খোজাপুর এক নম্বর ঈদগাহ, পাঁচানী ঈদগাহ, সাতবাড়িয়া ঈদগাহ, বিনোদপুর আহলে হাদিস জামে মসজিদ ও শহীদবাগ জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এ ছাড়াও কয়েরদাড়া ঈদগাহ ময়দান ৮টায়, মালদা কলোনি ঈদগাহ ময়দান সোয়া ৮টায়, মদিনাতুল উলুম কামিল মাদরাসা মাঠে ৮টায়, ডিঙ্গাডোবা ঈদগাহ মাঠ, কাশিয়াডাঙ্গা সিটি  গেইট ঈদগাহ ও কাশিয়াডাঙ্গা ঈদগাহে সকাল ৮টায়, মেহেরচন্ডি বুধপাড়া কেন্দ্রীয় ঈদগাহ, ধরমপুর মধ্যপাড়া ঈদগাহ মাঠে সাড়ে ৮টায়, কাজলা ঈদগাহ মাঠ ৯টায়, শিরোইল স্কুল ঈদগাহ মাঠে সোয়া ৮টায়, মির্জাপুর পূর্বপাড়া ঈদগাহ মাঠে ৮টায়, চৌদ্দপাই মোড় ঈদগাহ মাঠে সাড়ে ৮টায় ও ডাঁশমারী পূর্বপাড়া ঈদগাহ মাঠ ৯টায় জামাত অনুষ্ঠিত হবে।

মহানগরীর ফিরোজাবাদ ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, আমচত্বর আহলে হাদিস মাঠে সকাল সাড়ে ৭টায়, রামচন্দ্রপুর মহলদার পাড়ায় সোয়া ৮টায়, বালিয়াপুকুর জামে মসজিদ ৮টায়, খাদেমুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজ সাড়ে ৮টায় ও তালাইমারি বাজারে সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ