• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জঙ্গি হামলা তদন্তে ঢাকায় আসছে ভারতীয় দল

national-big20160707160446আন্তর্জাতিক ডেস্ক: গুলশান ও শোলাকিয়ার ঘটনা তদন্তে বাংলাদেশে আসছে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় নিয়োজিত সন্ত্রাসবিরোধী ফোর্স এনএসজি (ন্যাশনাল সিকিউরিটি গার্ড)।
টাইমস অব ইন্ডিয়ার খবরে এ তথ্য জানানো হয়। হামলার প্রাথমিক তদন্ত করতেই বাংলাদেশে আসছে দলটি। এর আগেও প্রতিবেশী দেশগুলোতে তদন্ত কাজে অংশ নিয়েছে এই এনএসজি সদস্যরা।
একটি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, ভারতের কেন্দ্রীয় সরকার গুলশান ও শোলাকিয়ার হামলা তদন্তে এনএসজির একটি দলকে বাংলাদেশে পাঠাতে রাজি হয়েছে। তদন্তে বাংলাদেশ সাহায্যের যে অনুরোধ  করেছিল সেটা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেয় ভারত।
উল্লেখ্য, গত ১ জুলাই শুক্রবার রাতে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা চালায় জঙ্গিরা। অবশেষে কমান্ডো অভিযান করে ২০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অভিযানে ২ পুলিশ ও ৬ হামলাকারী নিহত হয়। এদিকে ৭ জুলাই বৃহস্পতিবার ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানের পাশে বোমা হামলা হয়। এতে দুই পুলিশসহ ৪ জন নিহত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ