• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন |

বউকে খুশি করতে পুরো সিনেমা হল বুক

india11468043236আন্তর্জাতিক ডেস্ক : বিয়ের আগে প্রায় সব প্রেমিকই প্রয়োজনে প্রেমিকার জন্য জীবন উৎসর্গের ঘোষণা দেয়। তবে নারীদের অভিযোগ বিয়ের পর নাকি ছেলেদের এই চেহারাটা বেশ বদলে যায়। দিন যায় আর ভালোবাসার জলও ভাটির দিকে যায়।

ভারতের  হিমাচল প্রদেশের শঙ্কর মুসাফির নামে এক ব্যক্তি অবশ্য নারীদের দেওয়া এই ‘অপবাদ’ কিছুটা হলেও ঘোচানোর চেষ্টা করেছেন। স্ত্রী তার প্রিয় নায়কের সিনেমা দেখতে চেয়েছে। তাই এর জন্য পুরো সিনেমা হল বুক করেছেন শঙ্কর।

হামিরপুর শহরের এই বাসিন্দা সালমান খানের তেমন ভক্ত নন। কিন্তু তার স্ত্রী গীতাঞ্জলি সল্লুর অন্ধ ভক্ত। আর বউকে খুশি করতেই সালমানের নতুন সিনেমা ‘সুলতান’ দেখতে একটি শোর জন্য ১২০টি আসনের গোটা সিনেমা হলই বুক করে ফেলেছিলেন তিনি। এরপর গোটা হলে শঙ্কর আর গীতাঞ্জলি বসে ‘সুলতান’ দেখেন। সে সময় গীতাঞ্জলি কি শুধুই সালমানকে দেখছিলেন? নাকি শঙ্করকেও একটু-আধটু পাত্তা দিয়েছিলেন? না! সে প্রশ্নের উত্তর পাওয়া যায়নি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ