• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন |

সৈয়দপুরে ৫ জুয়াড়ির কারাদণ্ড

ভ্রাম্যমান-আদালতসিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে ৫ জুয়াড়িকে পাঁচদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আবু ছালেহ মো. মুসা এ বায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার কামারপুকুর ইউনিয়নের ব্রমোত্তর ছালুয়াপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে আবু তালেব (২২), একই এলাকার মাহাতাব উদ্দিনের ছেলে আমিনুল (২১), ইসমাইলের ছেলে রব্বানী (২০), তাহের আলীর ছেলে মইনুল ইসলাম (৩১) ও আব্দুর রশীদের ছেলে এনামুল হক (২০)।
সৈয়দপুর থানার ওসি আমিরুল ইসলাম  জানান, দুপুরে জুয়া খেলার সময় পুলিশ ৫ জনকে আটক করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাদের এ সাজা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ