• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

কাশ্মিরে পুলিশ-জনতা সংঘর্ষ : নিহত ৮

Kasmir120160709152244আন্তর্জাতিক ডেস্ক: নিহত কাশ্মিরী জঙ্গিদের ‘পোস্টার বয়’ বুরহান মুজাফফর ওয়ানির শেষকৃত্যকে কেন্দ্র করে পুলিশ ও জনতার মধ্যে সংঘর্ষে কমপক্ষে আটজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরো দুই শতাধিক মানুষ আহত হয়েছে। এর মধ্যে ১০০ জনই পুলিশ সদস্য। খবর টাইমস অব ইন্ডিয়া।
শুক্রবার গোয়েন্দা সূত্রে খবর পেয়ে নিরাপত্তারক্ষীরা দক্ষিণ কাশ্মিরের কোকরনাগ এলাকায় অভিযান চালালে বুরহান ও তার দুই সঙ্গী নিহত হয়। এর আগে রাজ্য সরকার এই জঙ্গির মাথার দাম ১০ লাখ রুপি ঘোষণা করেছিল।
শনিবার বুরহান ও তার সঙ্গীদের শেষকৃত্য অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজ্য প্রশাসন আগে থেকেই উপত্যকায় কারফিউ জারি করে; সেই সঙ্গে অমরনাথ যাত্রাও স্থগিত রাখা হয়।
পুলিশ জানায়, নিরাপত্তারক্ষীদের একটি শিবিরের ওপর স্থানীয় লোকজন আক্রমণ করলে জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালায়। পালাতে গিয়ে নদীতে পড়ে ভেসে যায় একজন। এরপর একাধিক সংঘর্ষের ঘটনা ঘটলে এতে প্রাণহানি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ