• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন |

হিলি স্থল বন্দর দিয়ে আমদানি রফতানি শুরু

হিলিহিলি প্রতিনিধি: ঈদুল ফিতর উপলক্ষে টানা পাঁচ দিন আমদানি-রফতানি বন্ধ থাকার পর আজ রোবাবার থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি রফতানিসহ বন্দরের সকল কার্যক্রম শুরু হয়েছে।
টানা ৫ দিন বন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকার পর আজ আবার শুরু হলো। তবে এসময় ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টে দুই দেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।
বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম জানান, এসোসিয়েশনের এক বৈঠকে ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে ৫ জুলাই মঙ্গলবার থেকে ৯ জুলাই শনিবার পর্যন্ত টানা ৫ দিন ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। সে মোতাবেক এক পত্রের মাধ্যমে বিষয়টি বন্দর সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হয়। আজ ১০ জুলাই রোবাবার থেকে পূর্ববতী সিদ্ধান্ত অনুয়ায়ী পুনরায় ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি রফতানি শুরু হয়েছে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুজ্জামান জানান, ঈদুল ফিতর উপলক্ষে বন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টে দুই দেশের মধ্যে যাত্রী পারাপার অব্যাহত ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ