• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন |

অনুপস্থিত শিক্ষার্থীর তালিকা চেয়েছে সরকার

নাহিদসিসি নিউজ: দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ১০ দিনের বেশি অনুপস্থিত শিক্ষার্থীদের তালিকা চেয়েছে সরকার। বাড়ি পালিয়ে জঙ্গিবাদে জড়ানোর বেশ কয়েকটি ঘটনা প্রকাশ্যে আসার পর রবিবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে এক সভায় এই সিদ্ধান্ত হয়।
পরে শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে একটি অফিস আদেশও জারি করে। ওই আদেশে বলা হয়, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে টানা ১০ দিনের বেশি শিক্ষার্থী অনুপস্থিত থাকলে তার তালিকা করে উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে জমা দিতে হবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে।

১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁ ও ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদের জামাতের মাঠের কাছে হামলা হয়। হামলাকারীদের মধ্যে বেশ কয়েকজন রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, স্কলাসটিকাস্কুলসহ বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। তাদের অনেকেই কয়েক মাস ধরে নিখোঁজ ছিলেন।

গুলশানের হামলার পরে দায় স্বীকার করেছে জঙ্গি দল আইএস। তবে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হক শনিবার জানান, গুলশান ও শোলাকিয়ার হামলাকারীরা নিষিদ্ধ ঘোষিত জেএমবির সদস্য।
সাম্প্রতিক সময়ে উচ্চবিত্ত পরিবারের বহু ছেলে এভাবে বাড়ি ছেড়ে জঙ্গিবাদে ঝুঁকছে বলে ইতিমধ্যে অভিভাবকদের সতর্ক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। এসব হামলার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বঙ্গভবনে ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় সন্তান বিপথগামী হলে পুলিশকে জানানোর জন্য ও সচেতন হওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান। আজ শিক্ষামন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এই নির্দেশ দিলেন।
সম্প্রতি আরও ১০ যুবকের সন্ধান চেয়ে তাদের ফিরে আসার আহ্বান জানিয়েছে তাদের অভিভাবকরা।
এরা হলেন- ঢাকার তেজগাঁওয়ের মোহাম্মদ বাসারুজ্জামান, বাড্ডার জুনায়েদ খান (পাসপোর্ট নম্বর- এ এফ ৭৪৯৩৩৭৮), চাপাইনবাবগঞ্জের নজিবুল্লাহ আনসারী, ঢাকার আশরাফ মোহাম্মদ ইসলাম (পাসপোর্ট নম্বর-৫২৫৮৪১৬২৫), সিলেটের তামিম আহমেদ চৌধুরী (পাসপোর্ট নম্বর-এল ০৬৩৩৪৭৮), ঢাকার ইব্রাহীম হাসান খান (পাসপোর্ট নম্বর-এ এফ ৭৪৯৩৩৭৮), লক্ষ্মীপুরের এ টিএম তাজউদ্দিন (পাসপোর্ট নম্বর- এফ ০৫৮৫৫৬৮), ঢাকার ধানমণ্ডির জুবায়েদুর রহিম (পাসপোর্ট নম্বর-ই ১০৪৭৭১৯), সিলেটের মোহাম্মদ সাইফুল্লাহ ওজাকি (পাসপোর্ট নম্বর-টি কে ৮০৯৯৮৬০) ও জুন্নুন শিকদার (পাসপোর্ট নম্বর-বি ই ০৯৪৯১৭২)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ