• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন |

ডোমার পৌরসভা নির্বাচনে নৌকার মাঝি মনু

ময়নুলসিসি নিউজ: নীলফামারীর ডোমার পৌরসভায় মেয়র পদে দলীয় প্রার্থী হিসেবে বাংলাদেশ আওয়ামীলীগ ডোমার পৌর শাখার সাধারণ সম্পাদক মো. ময়নুল হক মনুকে চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।

গণভবনে রোববার আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের বৈঠকে দেশের ১০টি পৌরসভার এই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে রংপুর বিভাগের দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভায় মো. ইউনুছ আলী, নীলফামারীর ডোমার পৌরসভায় মো. ময়নুল হক ও রংপুরের পীরগঞ্জ থেকে আবু ছালেহ মো. তাজিমুল ইসলাম নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন। রাজশাহী বিভাগের বগুড়ার সোনাতলায় মো. শাহিদুল বারী খাঁন ও পাবনার বেড়ায় মো. আব্দুল বাতেন মনোনয়ন পেয়েছেন। খুলনা বিভাগে নড়াইলের লোহাগড়ায় লিপি খানম, বরিশালের গলাচিপায় আব্দুল ওহাব খলিফাকে মনোনয়ন দেওয়া হয়েছে। এ ছাড়া ঢাকা বিভাগের টাঙ্গাইলের ঘাটাইলে শহীদুজ্জামান খান, কিশোরগঞ্জের কুলিয়ারচরে ইমতিয়াজ বিন মুছা ও শরীয়তপুরের নড়িয়ায় সিরাজুল ইসলাম চুন্নু আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ