মোঃ হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) : কয়েকদিনের প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চিলমারী পয়েন্টে তিস্তার ও ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি পেয়ে বিপদ সীমা অতিক্রম করে চিলমারী উপজেলার ৬টি ইউনিয়নের বিভিন্ন গ্রাম প্লাবিত হয়েছে। হঠাৎ এই বন্যায় উপজেলার চিলমারী, থানাহাট, রানীগঞ্জ, নয়ারহাট, অষ্টমীর চর, রমনা মডেল ইউনিয়নের নিন্মাঞ্চলসহ বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় প্রায় ৪০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। টানা বর্ষনের সাথে সাথে পানিবন্দি মানুষের মাঝে দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্যের চরম সংকট। মানুষের মাঝে সৃষ্টি হয়েছে হাহাকার অনেকে ছুটছে নিরাপদ আশ্রয়ের খোঁজে। তিস্তা ও ব্রহ্মপুত্রে মাঝে এই উপজেলাটি পড়ায় দু’নদীর পানির তোড়ে চরম বিপদে পড়েছে এই অঞ্চলের মানুষ।
জানা গেছে, হঠাৎ করে আকস্মিক এই বন্যায় ব্রহ্মপুত্রের তীরবর্তী কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় নদীর উপকূলবর্তী কড়াই বরিশাল, তেলিপাড়া, চর শাখাহাতি, মনতোলা ও বৈলমন্দিয়ারখাতায় , ফকিরেরহাট, কোদাল ধোয়া,কাঁচকোল, উত্তর ও দক্ষিন ওয়ারী, সুতারমারী, মাজরটারী, মদনমোহন, ডার্টিয়ার চর, খোদ্দ বাশপাতার, নটারকান্দি, খেরুয়ার চর, বজরা দিয়ারখাতা, টোনগ্রাম, সোনারীপাড়া, হিন্দু পাড়া, পাত্রখাতার, রাজারভিটা, মাইলডাঙ্গা, হাটিথানা, পুটিমারী, সোনারীপাড়াসহ বিভিন্ন গ্রামের ৪০ হাজার মানুষ পানিবান্দি হয়ে পড়ায় অসহায়ত্বে কাঁটছে তাদের জীবন। তবে বানভাসী মানুষেরা হাঁস-মুরগী, গরু-ছাগল নিয়ে পড়েছে চরম বিপাকে। নলকুপ, গোচারনভুমি পানিতে প্লাবিত হওয়ায় গোখাদ্য ও বিশুদ্ধ পানির সঙ্গে দেখা দিয়েছে তীব্র খাদ্য সঙ্কট। আবার অনেকের হাতে কাজ না থাকায় পরিবার পরিজন নিয়ে পড়েছেন বিপাকে। এদিকে পানি বৃদ্ধির ফলে কয়েকশত হেক্টর ফসলী জমি, রোপা আমন বীজ তলা তলিয়ে গেছে। ফলে কৃষকরা হতাশা গ্রস্থ হয়ে পড়েছে। পানিবন্দি মানুষের সাথে কথা বলে জানা গেছে কয়েকদিন থেকে পানিবন্দি অবস্থায় থাকলেও এখন পর্যন্ত সরকারী কিংবা বে-সরকারী ভাবে কোন সাহায্য জোটেনি তাদের ভাগ্যে। এদিকে পাউবো সূত্রে জানা গেছে গত-২৪ ঘন্টায় ব্রহ্মপুত্রনদের চিলমারী পয়েন্টে পানি ৪ সে:মি: বৃদ্ধি পেয়ে বর্তমানে বিপদ সীমার ৩১ সে:মি: উপরদিকে প্রবাহিত হচ্ছে। এব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্তকর্তা মোঃ সিরাজুদ্দৌলা সাথে কথা হলে তিনি জানান আমরা উদ্ধর্তন কর্তিপক্ষকে জানিয়েছে আশা করছি অতি শীগ্রই পানিবন্দি মানুষের মাঝে সাহায্য পৌঁছাবে।