• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন |

কাহারোল ডিগ্রী কলেজকে জাতীয়করণের দাবীতে মানববন্ধন

ma bondhonকাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: কাহারোল ডিগ্রী কলেজকে জাতীয় করণের দাবীতে মঙ্গলবার কাহারোল কলেজের ছাত্র, শিক্ষক, কর্মচারীসহ সর্বস্তরের মানুষ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে। বেলা ১১টায় কাহারোল বাজার আমতলা মোড়ে মানববন্ধণ কর্মসূচী পালন করা হয়। এই কর্মসূচীতে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল অংশ নেন। কর্মসূচীতে বক্তারা বলেন, কাহারোল ডিগ্রী কলেজ ১৯৮৪ সালে স্থাপিত হয়। এখন পর্যন্ত এই প্রতিষ্ঠানটি অতি গুরুত্বের সঙ্গে পড়ালেখার মান চালিয়ে প্রশংসা অর্জন করেছে। কাহারোল উপজেলায় কোন সরকারী কলেজ না থাকলেও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গড়ার রুপকার জননেত্রী শেখ হাসিনা প্রত্যেকটি উপজেলায় ১টি করে কলেজ সরকারীকরণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। কিন্তু দুঃক্ষের বিষয় কাহারোল উপজেলা সদরে অবস্থিত কাহারোল ডিগ্রী কলেজ জাতীয়করণের তালিকাভূক্ত না হয়ে উপজেলা সদর হতে ১৬ কিঃ মিটার দুরে অবস্থিত জয়নন্দ ডিগ্রী কলেজকে সরকার জাতীয়করণের প্রাথমিক তালিকা ভূক্ত করেছেন। এই ঘটনায় কাহারোল উপজেলা সদরের সুশীল সমাজসহ সর্ব সতরের শিক্ষক, ছাত্রছাত্রী, অভিভাবকরা হতাশ হয়েছেন। বক্তরা আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী উপজেলা সদরে অবস্থিত কাহারোল কলেজকে জাতীয় করণের লক্ষে সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এই কলেজটি জাতীয় করণের বিষয়টি কাহারোল উপজেলার সর্বস্তরের মানুষের প্রাণের দাবী বলে মানববন্ধন কর্মসূচীতে দাবী করা হয়েছে। মানববন্ধন কর্মসূচীতে অংশ নিয়ে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল বলেন, কাহারোল ডিগ্রী কলেজকে সরকারীকরণে সরকারের বিবেচনা আশা প্রকাশ করেছেন। এই কলেজটি সরকারী করণে গণমানুষের যে কোন আন্দোলন কর্মসূচীতে সমর্থন রয়েছে। তিনি প্রত্যাশা করেন আজকের এ কর্মসূচী সরকারের দৃষ্টিতে পড়বে এবং কাহারোল ডিগ্রী কলেজটি সরকারী করণের ব্যবস্থা সরকার করবেন।  এব্যাপারে কাহারোল ডিগ্রী কলেজকে সরকারী করণের বাস্তবায়ন কমিটির পক্ষ হতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রীর সমীপে একটি স্মারক লিপি প্রদান করা হয়েছে। অন্যান্যদের মধ্যে মানব বন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন কাহারোল উপজেলা আ’লীগের সভাপতি এ.কে.এম ফারুক শাহ, সহ-সভাপতি মোঃ আশরাফুল হক, সাধারণ সম্পাদক মোঃ হাফিজুল ইসলাম চৌধুরী, জেলা কৃষকলীগের সহ-সভাপতি বাবু গোপেশ চন্দ্র রায়, কাহারোল ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম হাসান, সাবেক অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, কাহারোল উপজেলা বি.এন.পির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাদশা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ