• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

চাঁদপুরে ফাইভস্টার পার্ক থেকে ৭০ যুবক-যুবতী আটক

আটকশরীফুল ইসলাম, চাঁদপুর: চাঁদপুর বাবুরহাট ফাইভস্টার পার্ক থেকে সকালে ৭০ যুবক-যুবতী আপত্তিকর অবস্থায় আটক করা হয়েছে।  জেলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে পার্কে অভিযান চালিয়ে ৭০ জন যুবক যুবতী ও প্রবাসীর স্ত্রী এবং তরুণ তরুণীকে আটক করে।
এ ব্যাপারে জেলা ডিবি পুলিশের এসআই ইসমাইল হোসেন জানায়, ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে ওই পার্কে অাপত্তিকর অবস্থায় ৭০ জন যুবক-যুবতীকে আটক করে। এর মধ্যে যাদেরকে অভিভাবক পাওয়া গেছে তাদেরকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকিদের কোর্টে চালান দেওয়া হবে।
প্রসঙ্গত, চাঁদপুর জেলা সদরে দুটি শিশু পার্ক রয়েছে। একটি হলো শাহতলী এলাকায়, অপরটি বাবুরহাট এলাকার চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের পাশে অবস্থিত।
দুটি শিশু পার্কই শিশুদের বিনোদনের জন্য গঠন করা হলেও এটি এখন আর শিশুদের জন্য ব্যবহার হচ্ছে না। প্রাপ্ত-অপ্রাপ্ত বয়স্ক স্কুল-কলেজগামী শিক্ষার্থী, যুবক-যুবতীদের আনাগোনায় এটি ভিন্নভাবে ব্যবহার হচ্ছে।
স্থানীয়রা জানায়,  প্রতিদিন বিশেষ করে ছুটির দিন পার্কগুলোতে দূর-দূরান্ত থেকে কতিপয় প্রেমিক  প্রেমিকা, প্রবাসাীর স্ত্রী ও ছাত্র-ছাত্রীরা ঘোরার নামে এসে অনৈতিক কাজে লিপ্ত হয়।
এলাকাবাসী আরো জানায়, প্রতিদিন এই পার্কে দূর দূরান্ত থেকে প্রেমিক প্রেমিকা, প্রবাসীর স্ত্রী ও ছাত্র-ছাত্রীরা অনৈতিক কাজে লিপ্ত হয়। এলাকার মানুষরা এ ব্যাপারে আপত্তি জানালেও ওই পার্ক কর্তৃপক্ষ তা আমলে নেয়নি। ডিবি পুলিশ অভিযান চালিয়ে এদেরকে আটক করায় তারা অভিনন্দন জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ