• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন |

সৈয়দপুরে অজ্ঞান পার্টির খপ্পরে পাথর ব্যবসায়ী

প্রতারনাসিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে আবু বক্কর সিদ্দিক (৩৪) নামে এক পাথর ব্যবসায়ী লাখ টাকা খুয়েছে। বক্করের বাড়ি পঞ্চগড় জেলার তেতুঁলিয়া গ্রামের ভোজনপুর গ্রামে। আজ মঙ্গলবার রাত ১২টার দিকে ওই ঘটনা ঘটেছে।

পুলিশ জানায়, রাত ১২টার দিকে সৈয়দপুর বাইপাস মহাসড়কে পুলিশের একটি দল টহল দিচ্ছিল। শহরের ওয়াপদা মোড়ের পাশে পুলিশের ওই দলটি অজ্ঞান অবস্থায় তাকে মহাসড়কের পাশ থেকে উদ্ধার করে। পরে চিকিৎসার জন্য তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।

সূত্রটি জানায়, ঢাকা থেকে ব্যবসায়ী আবু বক্কর নাইট কোচ যোগে নিজ বাড়ীতে ফিরছিলেন। পাশের যাত্রী চক্রটির সদস্য রংপুরের তারাগঞ্জ পার হওয়ার পর খাবারের সাথে বিষাক্ত কোন দ্রব্য খাওয়ায় । এতে ওই ব্যবসায়ী অজ্ঞান হয়ে যায় এবং সৈয়দপুরের উক্ত স্থানে এসে কোচ থেকে নামিয়ে দিয়ে প্রতারক চক্রটি চম্পট দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ