• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন |

শৈলকুপায় ভূমি অফিসের দালালের কারাদন্ড

Shailkupa Mobile Coarte Pic-13-06-16ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় ভূমি অফিসের এক দালালকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুর দেড়টায় ভ্রাম্যমান আদালত এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত আব্দুল মজিদ উপজেলার মনোহরপুর ইউনিয়নের বিষ্ণুদিয়া গ্রামের মৃত ইয়ার উদ্দিনের ছেলে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা শেষে শৈলকুপা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুমী মজুমদার সাংবাদিকদের জানান, দন্ডপ্রাপ্ত আব্দুল মজিদের বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ ভূমি অফিসে দালালীর সাথে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে।
সর্বশেষ একই গ্রামের মৃত তাহাজ্জতের ছেলে আব্দুস সাত্তারের কাছ থেকে টাকা নিয়ে দালালী করাকালে বুধবার দুপুরে সে হাতে নাতে ধরা পড়ে। ভূমি অফিসকে দূর্ণীতি ও দালালমুক্ত রাখতে ভ্রাম্যমান আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।

মহেশপুর থেকে ৩টি বোমা উদ্ধার
ঝিনাইদহের মহেশপুর উপজেলার পুরোপাড়া বাজার থেকে পরিত্যক্ত অবস্থায় ৩টি বোমা উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ১০টার দিকে পুড়োপাড়া বাজার থেকে এগুলো পুলিশ উদ্ধার করে।
মহেশপুর থানার এসআই ফরিদ আহমেদ জানান, বাজারে লাল কসটেপ দিয়ে জড়ানো ৩টি বোমা পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে থানায় আনা হয়।
তিনি আরো জানান, বোমা গুলো পরীক্ষা করে দেথা হচ্ছে। এসআই ফরিদ আরো জানান, পুরোপাড়া বাজারে আতংক সৃষ্টির জন্য বোমাগুলো কেও রেখে যেতে পারে।

গৃহবধূর রহস্যজনক মৃত্যু
ঝিনাইদহ মহেশপুর পৌর এলাকার নওদা গ্রামে মুন্নি খাতুন (২৫) নামের ৮ মাসের অন্তসত্তা গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী নাজিম উদ্দীন ও শ্বশুর আশরাফ আলী পলাতক রয়েছেন। নিহত পরিবারের দাবি তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে তার স্বামীর পরিবারের দাবি গলায় ফাঁস দিয়ে গৃহবধূ আত্মহত্যা করেছেন।
জানা গেছে, গত দেড় বছর আগে ঝিনাইদহ জেলার মহেশপুর পৌর এলাকার নওদা গ্রামের আশরাফ আলীর ছেলে নাজিম উদ্দীনের সঙ্গে কালিগঞ্জ উপজেলার মথনপুর গ্রামের নুরুল ইসলামের মেয়ে মুন্নি খাতুনের পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে গৃহবধূকে যৌতুকের জন্য স্বামী ও শ্বশুর প্রায় নির্যাতন করে। এরই জের ধরে গত সোমবার রাতে অন্তসত্তা মুন্নিকে শ্বাসরোধ করে হত্যা করে আত্মহত্যা বলে প্রচার করা হয়।
মহেশপুর থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, হত্যার বিষয়ে আমরা খবর পেয়েছি। অভিযোগ পেলেই ব্যাবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ