• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন |

দিনাজপুর সদরের নব-নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ

Mahabub Picদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর সদর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে।
বুধবার (১৩ জুন) বিকেল ৪টায় দিনাজপুর জেলা প্রশাসন কার্যালয় মিলনায়তনে নব-নির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মীর খায়রুল আলম।
শপথগ্রহণকারী নব-নির্বাচিত চেয়ারম্যানরা হলেন-১নং চেহেলগাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিসুর রহমান বাদশা, ২নং সুন্দরবন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অশোক কুমার রায়, ৩নং ফাজিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, ৪নং শেখপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বাবুল আখতার, ৫নং শশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, ৬নং আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক, ৭নং উথরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, ৮নং শংকরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইসাহাক চৌধুরী, ৯নং আস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়া ও ১০নং কমলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাজেদুর রহমান জুয়েল।
শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ তৌফিক ইমাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ