• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন |

দিনাজপুরে নিখোঁজের ৩দিন পর কৃষকের লাশ উদ্ধার

লাশদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর সদর উপজেলায় নিখোঁজের ৩ দিন পর মো. জাকির হোসেন (৪৮) নামে এক কৃষককের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত জাকির হোসেন সদর উপজেলার শশরা ইউনিয়নের অমর পাইল জালিয়া পাড়া গ্রামের মৃত মোবারক আলীর ছেলে এবং পেশায় কৃষক।
বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুর ১২টায় উপজেলার শশরা ইউনিয়নের অমর পাইল জালিয়া পাড়া গ্রামের নিজ বাড়ীর পাশে কলাবাগানের ডোবার পাড় হতে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতের মা মরিয়ম নেছা বেওয়া জানান, ১২ জুলাই বিকেল থেকে জাকির হোসেন নিখোঁজ হয়। এরপর বাড়ীর আশে-পাশে এবং পুকুরসহ সম্ভাব্য সব স্থানে খোঁজখুঁজির পর তাকে কোথাও পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে বাড়ীর পাশে কলার বাগান হতে দুর্গন্ধ বের হয়। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে কলাগাছের নিচে জাকিরের লাশ দেখতে পাওয়া যায়।
কোতয়ালী থাানার এসআই মো. আব্দুল মালেক জানান, লাশের পচন ধরে গন্ধ বের হয়েছে। ধারণা করা হচ্ছে নিখোঁজের দিন তার মৃত্যু হয়েছে। এটি স্বাভাবিক মৃত্যু না হত্যাকান্ড এই মুর্হুতে নিশ্চিত করে কিছু বলা যাবে না।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেদওয়ান রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। তবে পরিবারের পক্ষ হতে কোন অভিযোগ থাকলে সে বিষয়টি খতিয়ে দেখা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ