সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে ব্যাটারী চালিত অটোরিক্সার ধাক্কায় মাসুম হোসেন নামের ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলার সৈয়দপুর উপজেলা শহরের দারুল-উলুম মোড় নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে। শিশুটি ওই এলাকার ফিরোজ আহমেদের ছেলে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম জানান, নিহত মাসুম সকালে বাড়ী সংলগ্ন সড়কের সামনের খেলছিল। এ সময় একটি অটোরিক্সা তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সৈয়দপুর হাসপাতালে ভর্তি করে দেয়। এখানে তার অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।