• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন |

দিনাজপুরে সন্ত্রাস, মাদক ও জঙ্গি প্রতিরোধে আলোচনা

Dicution Miting Picদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে সন্ত্রাস, মাদক ও জঙ্গি প্রতিরোধে কমিউনিটি পুলিশিং ব্যাপক তৎপরতার অংশ হিসেবে অপরাধীদের চিহ্নিত করতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শহরজুড়ে পুিলশের টহল জোরদার করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকেলে দিনাজপুর শহরের বটতলী মোড়স্থ ৫ ও ৬নং ওয়ার্ডের উদ্যোগে ক্রিসেন্ট কিন্ডার গার্ডেন স্কুলে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সমাজসেবী ও সুশীল সমাজকে নিয়ে পৃথক দু’টি আলোচনা সভার অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন দিনাজপুেেরর অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎ মিশ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কাজেম উদ্দীন, অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) আবুল হাসনাত খান, দিনাজপুর শহর আওয়ামীলীগের সভাপতি মো. আনোয়ারুল ইসলাম, এসআই মো. জামাল উদ্দীন, পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম, ৫নং ওয়ার্ড কাউন্সিলর একেএম মাসুদুল ইসলাম মাসুদ প্রমুখ। সভায় বক্তারা গণসচেতনতা বৃদ্ধি করে সন্ত্রাস, মাদক ও জঙ্গি প্রতিরোধে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ