বিশেষ প্রতিনিধি: দিনাজপুরে অধিকাংশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উপবৃত্তি’র টাকা বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। এ নিয়ে প্রতিনিয়ত সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকদের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটছে। এমনকি স্কুল কর্তৃপক্ষকে ঘরে তালাবদ্ধ করে রেখে বিক্ষোভ করছে অভিভাবক ও শিক্ষার্থীরা। এতে শিক্ষার পরিবেশ বিঘœতা ঘটছে।
দিনাজপুর সদর উপজেলার ঠাকুরাইন হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৯৫ জন শিক্ষার্থী উপবৃত্তি’র টাকা পেয়ে থাকেন। কিন্তু এ টাকা নিয়মানুযায়ী বিতরণ করা হয়না এমন অভিযোগ অভিভাবক ও শিক্ষার্থীদের।এ অভিযোগের প্রেক্ষিতে ঠাকুরাইন হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শরিফা আক্তার বানুকে বৃহস্পতিবার সকাল থেকে সন্ধা পর্যন্ত স্কুলের রুমে তালা বন্ধ করে রাখে অভিভাবক ও শিক্ষার্থীরা। এসময় তারা বাইরে বিক্ষোভও করে।
অভিভাবক ও শিক্ষার্থীদের অভিযোগ,উপবৃত্তি’র যে টাকা দেয়ার কথা তার স্থলে কাউকে এক হাজার টাকা আবার কাউকে সর্বনিন্ম এক’শ টাকা দিয়েছে প্রধান শিক্ষিকা। এমন অনিয়ম তিনি প্রায় করে আসছেন বলে জানান তারা।
কিন্তু বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শরিফা আক্তার বানু সাংবাদিকের কাছে তা অস্বীকার করেন। বলেন,যথানিয়মে তিনি উপবৃত্তি’র টাকা বিতরণ করছেন।
শুধু,ঠাকুরাইন হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এ ঘটনা নয়, এমন ঘটনা প্রতিনিয়ত ঘটছে,দিনাজপুরের অসংখ্য সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে এ বিষয়টি সুষ্ঠু তদন্ত করে প্রকৃতভাবে উপবৃত্তি’র টাকা বিতরণ ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন বলে শিক্ষানুরাগীরা অভিমত পোষন করেছেন।