• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন |
শিরোনাম :

স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বানে সুন্দরবনের ডাকাতদলের আত্মসমর্পণ

সুন্দরবনসিসি নিউজ: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদের উপস্থিতিতে সুন্দরবনের দুই ডাকাতদল মজনু ও ইলিয়াস বাহিনীর সদস্যরা আত্মসমর্পণ করেছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পন করে তারা।
র‌্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন।
উল্লেখ্য, গত ৩১ মে সুন্দরবনের সবচেয়ে বড় ডাকাতদল মাস্টার বাহিনী ৫১টি অস্ত্র ও ৫ হাজার রাউন্ডের বেশি গোলাবারুদসহ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করে। তখন স্বরাষ্ট্রমন্ত্রী সুন্দরবনের অন্যান্য ডাকাত বাহিনীকেও আত্মসমর্পণের আহ্বান জানান। তিনি আশ্বাস দিয়ে বলেন, অপরাধজগৎ ছেড়ে ডাকাতরা স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে সরকার তাদের সহায়তা করবে। এরই ধারাবাহিকতায় মজনু বাহিনী ও ইলিয়াস বাহিনীর সদস্যরা আত্মসমর্পণ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ