• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

দিনাজপুরে ইফা নির্ধারিত জঙ্গিবাদ বিরোধী খুৎবার বয়ান প্রদান

খুৎবাদিনাজপুর প্রতিনিধি: শুক্রবার দিনাজপুর শহরের বিভিন্ন মসজিদে ইসলামিক ফাউন্ডেশন নির্ধারিত জঙ্গিবাদ বিরোধী খুৎবার বয়ান প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে দেশের প্রায় তিন লাখ মসজিদের ইমামের হাতে খুৎবার বয়ানের নমুনা পৌঁছে দেয়া হয়।
দেশে জঙ্গিবাদের বিস্তার রোধে ধর্মপ্রাণ মুসলমানদের কাছে সচেতনামূলক বার্তা পৌঁছে দিতে ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে সারা দেশের ন্যায় দিনাজপুরে বিভিন্ন মসজিদে এই খৎবা প্রদান করা হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব অধ্যাপক মাওলানা সালাউদ্দীনসহ ১৫ জন আলেম সমন্বয়ে এই খুৎবাটি তৈরি করা হয়।
দিনাজপুর জেল রোডস্থ কেন্দ্রীয় জামে মসজিদ, গোর-এ-শহীদ কেন্দ্রীয় জামে মসজিদ, স্টেশন রোড জামে মসজিদ, পাটুয়াপাড়া জামে মসজিদসহ শহরের বিভিন্ন মসজিদে আগত মুসল্লিদের উদ্দেশ্যে মসজিদের খতিবগন ইসলামিক ফাউন্ডেশন নির্ধারিত কুরআন ও হাদিসের আলোকে জঙ্গিবাদ বিরোধী সচেতনতামূলক খুৎবার বয়ান প্রদান করেন।
দিনাজপুর ইসলামিক ফাউন্ডেশনের এক কর্মকর্তা জানান, আগামী এক বছর ইসলামী ফাউন্ডেশনের তত্ত্বাবধানে আলেমরা এমন খুৎবা তৈরি করবেন, যা সারা দেশে পৌঁছে দেয়া হবে। প্রতি মাসের চার সপ্তাহের ৪টি খুৎবার নমুনা একবারে পাঠানো হবে। তবে এই খুৎবা পাঠে কাউকে বাধ্য করা হবে না। মসজিদের খতিবগণকে খুৎবা পাঠে অনুরোধ করা হয়েছে।
শহরের পাটুয়াপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মহসিন জানান, আমি ইসলামিক ফাউন্ডেশন নির্ধারিত খৎবার নমুনা ইন্টারনেটের মাধ্যমে সংগ্রহ করে মুসল্লিদের সামনে পেশ করেছি। তবে যেসব মসজিদে ইফা নির্ধারিত খুৎবার কপি  পৌঁছায়নি সেসব মসজিদে পূর্ব নির্ধারিত খৎবা দিয়েছেন সংশ্লিষ্ট মসজিদের খতিবগন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ