• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন |

কিশোরগঞ্জে পোল্ট্রি ফার্মে হামলা: ৪ পুলিশসহ আহত ২০

হামলানীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় চাঁদখানা নর্থ পোল্ট্রি ফার্মে আবারও হামলা, সংঘর্ষ, ভাংচুর ও গোলাগুলির ঘটনা ঘটেছে। শুক্রবার বাদ জুম্মা এলাকাবাসীর আকস্মিক এ হামলায় ৪ পুলিশ কনস্টেবল সহ ২০ জন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশের গুলিতে আফজাল হোসেন (৫৫) নামে একজন আহত হয়েছে। আহত পুলিশ সদস্যরা হলেন, হামিদুল ইসলাম (৩০), মাহাবুব জুয়েল (৩৫), হারু-অর রশিদ (৩৫) ও আব্দুর রহমান (৩৬)। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ সংঘর্ষ ও হামলায় পোল্ট্রি ফার্মের সীমানা প্রাচীর, অফিস, মোটর সাইকেল ও বাইসাইকেল ভাংচুরের ঘটনায় অন্তত ৫০ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে ফার্ম কর্তপক্ষ জানায়।

জানা যায়, ওই পোল্ট্রি ফার্র্মে হামলা ও ভাংচুরের ঘটনায় গত বুধবার আদালত ২৭জন আসামীর জাামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠায়। এ ঘটনায় এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে আজ শুক্রবার বাদ জুম্মা ফার্মে আকস্মিক হামলা করে ভাংচুর চালায়। এ সময় দায়িত্বরত পুলিশ বাধা দিতে গেলে এলাকাবাসীর সাথে সংঘর্ষ বাধে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করে এতে পরিস্থিতি আরো অবনতি ঘটলৈ পুলিশ বাধ্য হয়ে শর্টগানের গুলি ছোড়ে। এতে এলাকাবাসী পিছু হঠলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে এলাকাবাসী একটা খড়ের গাদায় আগুন লাগিয়ে দিলে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। বর্তমানে ঘটনাস্থলে থম-থমে পরিস্থিতি বিরাজ করছে। এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আশরাফুজ্জামান বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে বলে জানান। উল্লেখ্য যে, ওই ফার্মে এ বছরের ফেব্র“য়ারী মাসের শেষের দিকে এলাকাবাসী কয়েক দফায় হামলা চালিয়ে ব্যাপক ক্ষতি সাধন করে। সেময় উভয়পক্ষে বহু আহত হবার ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে ফার্মে সে সময় পুলিশ প্রহরা বসানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ