• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় পরিবারের ৩ জন নিহত

সড়ক দূর্ঘটনাবগুড়া: বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বগুড়া শহরের সাবগ্রাম দ্বিতীয় বাইপাসে একই পরিবারের তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে দুজন। শুক্রবার রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।   বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ফাঁড়ির ইনচার্জ টিএসআই শাহ আলম জানান, আজ রাত ৮টায় চককাতুলি থেকে মাদলা আসার পথে শহরের সাবগ্রাম এলাকায় দ্বিতীয় বাইপাসে সিএনজিচালিত অটোরিকশাটি মহাসড়ক পার হচ্ছিল।  এ সময় রংপুরগামী একটি বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জিয়াউল (৫০) ও তাঁর স্ত্রী রেশমা (৪৫) নিহত হয়। পরে স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় ছেলে আশিক (৭) মারা যায়।  নিহত সবার বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা গ্রামে। তাদের লাশ মেডিকেলের মর্গে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ