• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন |

কাহারোলে শিশুপুত্রকে হত্যার পর পিতার আত্মহত্যা

দিনাজপুর 1দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের কাহারোলে শিশুপুত্রকে হত্যার পর ওই শিশুর পিতা জিন্নাত (৩০) আত্মহত্যা করেছেন।  রোববার (১৭ জুলাই) সকাল ১০টায় কাহারোল উপজেলার পূর্ব সাদিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুপুত্রের নাম মুন্না (৮)। সে সাধনা আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। আত্মহত্যাকারী শিশুর পিতা একজন রিকশা শ্রমিক ও উপজেলার পূর্ব সাদিপুর গ্রামের মৃত রোস্তম আলীর ছেলে।
কাহারোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আলী জানান, শিশুপুত্রকে দিনাজপুরে দাদির কাছে রেখে তারা স্বামী-স্ত্রী ঢাকায় চাকরি করতো। এরই মধ্যে তার স্ত্রী ময়ফুল বেগম পরকীয়ায় জড়িয়ে অন্য একজনকে বিয়ে করে ঘর সংসার শুরু করে। পরে জিন্নাত দিনাজপুরে ফিরে এসে রিকশা চালাতে শুরু করে। জিন্নাতের মা ছেলের সুখের কথা চিন্তা করে ভাইয়ের মেয়ের সঙ্গে  ছেলের বিয়ে দেয়। সেই থেকে মুন্না তার দাদির কাছেই থাকতো। হতাশা থেকে ছেলেকে হত্যার পর নিজেও আত্মহত্যা করে থাকতে পারে বলে জানান ওসি।
নিহত পিতা-পুত্রের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ