
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোল উপজেলার জয়নন্দ ডিগ্রী কলেজ সরকারী ঘোষনার সিদ্ধান্তে মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ র্যালী ও সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১টায় কলেজের শিক্ষার্থী এবং স্থানীয়দের আয়োজনে ক্যাম্পাস থেকে একটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জয়নন্দ বাজারের এক পথসভা অনুষ্ঠিত হয়।
পথ সভায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও দিনাজপুর-১ (কাহারোল-বীরগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপালকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন ডাবোর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সত্যজিৎ রায়, অধ্যক্ষ মোঃ তহিদুল ইসলাম, আওয়ামীলীগ নেতা ও কলেজ পরিচালনা পর্ষদের সদস্য আমিনুল ইসলাম, আবুল হাসেম, ছাত্রলীগ নেতা বিপ্লব হোসেন, পঙ্কজ রায়, নবাব ইসলাম, নরোত্তম রায়, ইব্রাহিম আলী বাবুল, ছাত্রী শামীমা জাহান, সুইটি বেগম, পারভিন আক্তার প্রমুখ।
পথ সভায় বক্তাগণ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের স্বাধীনতা এনে দিয়েছেন। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়ন করছেন। শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের উন্নয়ন বিশ্বের কাছে নন্দিত হয়েছে। বর্তমান সরকার জাতিকে শিক্ষিত এবং উন্নয়নশীল হিসেবে গড়ে তোলার লক্ষে কাজ করে যাচ্ছে। জয়নন্দ কলেজকে সরকারী করণের ঘোষণা তার প্রমান । আমরা এই এলাকার মানুষ বর্তমান সরকার প্রধানের কাছে চিরকৃতজ্ঞ।
কলেজের অধ্যক্ষ তহিদুল ইসলাম জানান, ১৯৯২সালে ৩ একর জমিতে প্রতিষ্ঠিত কলেজে বর্তমানে প্রায় শতাধিক শিক্ষক-কর্মচারী কর্মরত আছেন। এইচএসসি, ডিগ্রী, কারিগরি শাখায় কম্পিউটার অপারেশন, সেক্রেটারী অব সাইন্স, হিসাব রক্ষন ও ব্যাংককিং, উদ্যোক্তা উন্নয়ন, একাদশ ও দ্বাদশ এবং অনার্স বাংলা, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, সমাজ বিজ্ঞান ও রাষ্ট্র বিজ্ঞান (প্রক্রিয়াধিন) শাখায় প্রায় সহশ্রাধিক ছাত্র/ছাত্রী অধ্যায়নরত রয়েছে। দ্বিতল একাডেমিক ভবন, পর্যাপ্ত কা¬সরুম, বিজ্ঞানাগার, কম্পিউটার ল্যাব, লাইব্রেরী (১০হাজার বই) সহ বিশাল খেলার মাঠ এবং প্রতিটিক্ষেত্রে পরীক্ষার ফলাফল সন্তোষ জনক। বর্তমানে কলেজটি সরকারী করণের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এই উদ্যোগকে স্বাগত জানান।