• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১০ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

পাবনায় জোড়া মাথায় অদ্ভূত শিশুর জন্ম

228461_1পাবনা: পাবনা শহরের একটি বে-সরকারি হাসপাতালে দুই কন্যা শিশু জোড়া মাথায় জন্মগ্রহণ করেছে। শনিবার রাতে শহরের পিডিসি হাসপাতালে এই শিশু দুটি জন্ম নেয়।

হাসপাতাল সূত্র জানায়, শনিবার বিকেলে জেলার চাটমোহর উপজেলার আটলংকা গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী তাসলিমা খাতুন প্রসব ব্যথা নিয়ে পিডিসি হাসপাতালে ভর্তি হন। রাতে গাইনি বিশেষজ্ঞ ডাঃ নার্গিস সুলতানা সিজার করে প্রসূতির জোড়া মাথাবিশিষ্ট দুই কন্যা শিশুকে মায়ের পেট থেকে মুক্ত করেন। ডাঃ নার্গিস সুলতানা জানান, শিশু দুটি বর্তমানে সুস্থ আছে।

শিশুদের পিতা জানান, কয়েক দিন আগে শহরের সিটি ডায়াগনষ্টিক সেন্টারে আল্ট্রাসনোগ্রাম করলে সেখান থেকে ডাঃ মিলন তাকে জানান, প্রসূতির পেটে একটি শিশু আছে এবং শিশুটি সুস্থ আছে। কিন্ত সিজারের পর দেখতে পেলাম দুটি শিশুর একটি জোড়া মাথা। তিনি তার শিশুদের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।

এদিকে জোড়া মাথা শিশুর জন্মগ্রহণের খবর ছড়িয়ে পড়লে ক্লিনিকে উৎসুক মানুষ ভিড় করছে। পাবনায় এই প্রথম এমন জোড়া মাথাবিশিষ্ট শিশুর জন্ম হলো বলে চিকিৎসক সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ