• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

ঘনিষ্ঠ দৃশ্যে আপত্তি নেই জয়ার

জয়াবিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। টলিউডে পা রেখেই নিজের জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী। তাই দুই বাংলাতেই রয়েছে তার জনপ্রিয়তা। এ পর্যন্ত বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তিনি। অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেও তুমুল সমালোচিত হয়েছেন জয়া।  

পর্দায় তাকে সাহসী দৃশ্যে দেখা গেলেও নগ্ন দৃশ্যে জয়ার আপত্তি রয়েছে। তা কিছুদিন আগেই জানিয়েছিলেন। তবে চরিত্রের প্রয়োজনে ঘনিষ্ঠ দৃশ্যে আপত্তি নেই এই অভিনেত্রীর। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
কলকাতার ‘ঈগলের চোখ’ নামে একটি সিনেমায় অভিনয় করেছেন জয়া। এতে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছেন তিনি। এমন ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করছেন আবারো তো বিতর্কের মুখে পড়তে পারেন। এ নিয়ে আপনার ভয় হয় না? এমন প্রশ্নের উত্তরে জয়া বলেন, ‘না! অভিনেত্রী হিসেবে যা যা করা উচিত, তা করতে কোনো দিনও ভয় করবে না। গল্পের প্রয়োজনে যদি ঘনিষ্ঠ দৃশ্য করতে হয়, তবে কেন করব না! আমি যখন যে কাজটি করি, তা মন দিয়ে করি।’
জয়া জানান, যতদিন অভিনয় করতে ভালো লাগবে, নিজের পুরোটা দিয়েই করবেন। যেদিন ভালো লাগবে না, সেদিন সব ছেড়ে হয়তো অন্য কিছু করবেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ