নীলফামারী প্রতিনিধি: জঙ্গীবাদ, সন্ত্রাস, হত্যা, নাশকতা ও এদের মদদ দাতাকারীদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নীলফামারীতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগ।
সোমবার বেলা সাড়ে ১২টার দিকে শহরের চৌরঙ্গী মোড়ে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এর আগে বেলা ১১টার দিকে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
বিক্ষোভ সমাবেশে সেচ্ছাসেবক লীগের সাথে একাতœতা ঘোষনা করে আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা যুবলীগ, কৃষক লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগের সহ¯্রাধিক নেতাকর্মী অংশ নেয়।
জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে বিক্ষোভে সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রশীদ মঞ্জু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুজার রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাহিদ মাহমুদ, জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দীপক চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান রওশন, জেলা যুবমহিলা লীগের আহবায়ক আরিফা সুলতানা লাভলী প্রমুখ বক্তব্য রাখেন।
দেশীকে এক্যবদ্ধ হয়ে এসব জঙ্গীবাদ, সন্ত্রাস হত্যা, নাশকতা সৃষ্টিকারী ও এদের মদদ দাতাকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো আহবান জানিয়ে বক্তরা বলেন, যারা ধর্মের নামে জঙ্গীবাদ, সন্ত্রাস, নাশকতা, বিভিন্ন ধর্মালম্বী মানুষকে হত্যা করে এবং এদের মমদ দেয় সেই সব জঙ্গীরা দেশ ও জাতির শক্র।
এদের গ্রেপ্তারসহ দৃষ্টান্ত মূলক শাস্তির নিশ্চিত করতে সরকারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দাবি জানান।