দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর সদর উপজেলা ও শহর তৃনমুল লীগের কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৮ জুলাই) স্থানীয় গ্রীন্ড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এক সভায় কমিটির ঘোষণা দেন তৃনমুল লীগকেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা তৃণমুল লীগের আহবায়ক খাদেমুল বাশার সেনা। এ সময় তিনি নেতাকর্মীদের জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রস্তুত হওয়ার আহবান জানান। গ্রামে গঞ্জে পাড়া, মহল্লায় জনগনকে নিয়ে জঙ্গি ও সন্ত্রাসকে প্রতিরোধ ও প্রতিহত করার আহবান জানান।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন দিনাজপুর জেলা তৃনমুল লীগের সদস্য সচিব মো. আসফাক হোসেন সরকার, যুগ্ম আহবায়ক আনোয়ারুল ইসলাম, আবুল কালাম আযাদ, মনিরুল ইসলাম মনি, যুগ্ম সদস্য সচিব মিজানুর রহমান মুন্না, সবুজ দাস প্রমুখ।
আলোচনা সভা শেষে কোতয়ালী তৃণমুল লীগের আহবায়ক মো. মঞ্জুরুল হক সরকার ও মো. আবুল বাশার শাহিন আলমকে সদস্য সচিব করে ৩১ সদস্য ও শহর তৃণমূল লীগের আহবায়ক মোকারম হোসেন এবং চন্দন কুমার মিত্রকে সদস্য সচিব করে ৩১ সদস্য কমিটি ঘোষনা করা হয়। নেতাকর্মীদের জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাড়ানোর আহবান জানানো হয়।