• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

একই তরুণীকে তিন বছর পর আবারো গণধর্ষণ

11আন্তর্জাতিক ডেস্ক: তিন বছর আগে গণধর্ষণের শিকার হওয়া এক নারী একই ধর্ষকদের দ্বারা আবারো ধর্ষিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। দেশটির হরিয়ানা অঙ্গরাজ্যে এ ধর্ষণের খবর ছড়িয়ে পড়ার পর সেখানে প্রতিবাদ ও বিক্ষোভ হয়েছে।

তবে, পুলিশ এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। একুশ বছর বয়সী ধর্ষিতা ওই নারী নিম্নবর্ণের এক পরিবারের সদস্য এবং ছাত্রী। ধর্ষণের পর তাকে অজ্ঞান অবস্থায় একটি জঙ্গলের ভেতর ফেলে চলে যায় ধর্ষকরা।

পরে একজন পথচারী তাকে সেখান থেকে উদ্ধার করেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি। ওই নারী বলেন, তাকে জোর করে একটি গাড়ির ভেতরে তুলে ধর্ষণ করা হয়েছে। ২০১৩ সালে ভিওয়ানি শহরে প্রথমবার ধর্ষণের শিকার হয়েছিলেন তিনি।

স্থানীয় একটি টেলিভিশন ওই নারী বলেন, কলেজ থেকে চলে আসার সময় আমি তাদেরকে দেখতে পাই। তারা ওই একই পাঁচ ব্যক্তি। খুব ভয় পেয়ে যাই। তারা আমার গলা টিপে ধরে এবং আমার বাবা ও ভাইকে হত্যার হুমকি দেয়। আমি বলতে পারবো না তারা আমাকে কোথায় নিয়ে গিয়েছিলো। কিন্তু ওই পাঁচজনই ধর্ষণ করেছে।

প্রথমবার ধর্ষণের শিকার হওয়ার পর মেয়েটির পরিবার বাসা বদল করে অন্য জায়গায় চলে যায়। অভিযুক্তরা ছিলেন জামিনে। মেয়েটির পরিবার বলছে, অভিযুক্ত পাঁচজন ধর্ষণকারী ধর্ষিতা ওই নারী ও তার পরিবারের ওপর চাপ দিয়ে আসছিল আগের মামলাটি প্রত্যাহার করে নেওয়ার জন্যে।

আদালতের বাইরে তাদের সাথে একটি সমঝোতায় আসার জন্যও তারা মেয়েটির পরিবারের প্রতি চাপ দেয়। এর আগে রাজধানী দিল্লিতে চলন্ত বাসে মেডিকেলের এক ছাত্রীকে ধর্ষণের পর সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়েছিলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ