• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন |

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য বরখাস্ত

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য গিয়াস উদ্দিনঢাকা: গণমাধ্যমে বিরূপ সংবাদ প্রকাশ ও জঙ্গিবাদের সঙ্গে জড়িত যুবকদের বাড়িভাড়া দেয়া এবং তথ্য গোপন করার অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য গিয়াস উদ্দিন আহসানকে বরখাস্ত করা হয়েছে। ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, উপ-উপাচার্যের বিরুদ্ধে পুলিশ অভিযোগ করেছে। সন্দেহভাজন হিসেবে গ্রেফতারের পর তিনি রিমান্ডে রয়েছেন। এসব নিয়ে গণমাধ্যমে বিরূপ সংবাদও প্রকাশ হয়েছে। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিব্রত। সব মিলে বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের স্বার্থে উপ-উপাচার্যকে বরখাস্ত করা হয়েছে।
তিনি জানান, তার বিরুদ্ধে অভিযোগ তদন্তাধীন। এর মধ্যে তার ফিরে আসার কোনো সম্ভাবনাও নেই। তদন্তে তিনি নির্দোষ হিসেবে প্রমাণিত হলেও বিশ্ববিদ্যালয়ের সুনামের স্বার্থে স্বপদে তাকে ফিরিয়ে নেয়ার বিষয়টি বিবেচনা করা হবে না।
উল্লেখ্য, শনিবার বিকালে বসুন্ধরা আবাসিক এলাকার একটি ভবন থেকে উপ-উপাচার্যসহ তিনজনকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ