কুড়িগ্রাম প্রতিনিধি : বৃষ্টি উপেক্ষা করে কুড়িগ্রামে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী সচেতনতামূলক র্যালিতে থমকে যায় গোটা শহরের কার্যক্রম। জেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি বিভিন্ন সংগঠনের সহস্রাধিক মানুষের পদচারণায় তিন কিলোমিটার ব্যাপি র্যালিতে কার্যত সড়কপথ অচল হয়ে পড়ে। বিশালকায় র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু করে কলেজমোড় ও প্রেসক্লাব হয়ে শাপলা চত্বরে সমবেত হয়। এসময় কুড়িগ্রাম-চিলমারী এবং রংপুর-কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী সড়কে সাময়িকভাবে যানচলাচল বন্ধ হয়ে যায়। শাপলা চত্বরে ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমিন, পুলিশ সুপার মোহাম্মদ তবারক উল্লাহ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: জাফর আলী, পৌর মেয়র আব্দুল জলিল, কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আব্রাহাম লিংকন, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু প্রমুখ।
বক্তারা বলেন, জেলার মানুষ কোন জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদ সমর্থন করে না। এসময় বক্তারা আরো বলেন,কোন সন্দেহজনক লোক দেখলে এবং বাড়ি ভাড়া দেবার আগে অবশ্যই ভাড়াটিয়ার সঠিক-নির্ভুল তথ্য নিয়ে পুলিশের নিকট দেবার আহবান জানান। এছাড়াও শিক্ষার্থীদের উদ্দেশ্যে জানানো হয় কারো প্ররোচনায় কিংবা ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে উগ্রপন্থি চিন্তা থেকে বেরিয়ে এসে দেশ ও জাতি ভালবাসতে এবং মানুষের মতো মানুষ হিসেবে গড়ে ওঠতে উবুদ্ধ করা হয়।
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা প্রশাসনের উদ্দোগে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে র্যালী,মানববন্ধন,ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে বের হয়ে শহরের প্রাধান প্রাধান সড়ক প্রদিক্ষণ করে ফু
লবাড়ী বাজারের তিন কোণা মোড়ে মানববন্ধন ও আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী কর্মকর্তা দেবেন্দ্রনাথ উরাও, সহকারী কর্মকতা নবীনেওয়াজ, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এ বি এম রেজাউল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম রব্বানী সরকার, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, যুবলীগের সাধারন সম্পাদক আবুবক্কর সিদ্দিক মিলন, বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন প্রমূখ। বক্তরা জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাড়ার সবাইকে আহবান জানান।