• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন |

কাহারোলে ট্রাকের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

নিহতদিনাজপুর প্রতিনিধি: জেলার কাহারোলে ট্রাকের ধাক্কায় পিষ্ঠ হয়ে মো. সারোয়ার  হোসেন (১২) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তার সহপাঠী মো. জাহিরুল ইসলাম (১২) নামে অপর এক ছাত্র।
নিহত মো. সারোয়ার উপজেলার রামপুর গ্রামের মো. সাইদুর রহমানের ছেলে ও মুকুন্দপুর আদিবাসী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। আহত সহপাঠী জাহিরুল ইসলাম একই এলাকার মো. জিয়ারুল ইসলামের ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার বিকেলে সারোয়ার হোসেন ও জাহিরুল ইসলাম বাড়ীর সামনে রাস্তার পাশে খেলছিল। এ সময় পন্যবাহী একটি ট্রাক তাদেরকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার পাশের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে মো. সারোয়ার হোসেন মারা যায়।
মুকুন্দপুর ইউপি চেয়ারম্যান একেএম ফারুক হোসেন জানান, বীরগঞ্জ থানা পুলিশের মাধ্যমে নিহত স্কুল ছাত্রের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ