• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

প্রসেনজিতের বাসায় আগুন

প্রসেনজিতআন্তর্জাতিক ডেস্ক: অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাসায় আগুন লেগেছে। মঙ্গলবার স্থানীয় সময় রাত দশটা নাগাদ প্রসেনজিতের দক্ষিণ কলকাতার ১৯/১ ওল্ড বালিগঞ্জ রোডে অবস্থিত ‘উৎসব’(অভিনেতার বাসার নাম)-এর রান্না ঘর থেকে ধোঁয়া বেরোতে দেখে বাসার লোকজন।
প্রথমেই বাসায় থাকা অগ্নিনির্বাপক ব্যবস্থা দিয়েই আগুন নেভানোর কাজ শুরু হয়। এরপরই ঘটনাস্থলে ছুটে আসে দুইটি ফায়ার সার্ভিসের গাড়ি। ঘটনার কথা জানতে পেরে প্রসেনজিতের বাসায় ছুটে আসেন ফায়ার সার্ভিসের মন্ত্রী এবং কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়, প্রসেনজিতের বোন পল্লবী চট্টোপাধ্যায়। আধা ঘন্টার মধ্যেই সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনা সময় বাসাতেই ছিলেন প্রসেনজিৎ ও বাসার অন্য সদস্যরাও। তবে সকলেই নিরাপদেই আছেন।
প্রসেনজিৎ জানিয়েছেন ‘একটা বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো। কিন্তু ঈশ্বরের আশীর্বাদে সেরকম কিছু হয় নি’। তিনি আরও জানান ‘আগুনটা যখন লেগেছিল সেসময় আমি বাসাতেই ছিলাম। আমার কিছু বন্ধুরাও ছিল। আমরা সেসময় কফি খাচ্ছিলাম।
রান্না ঘর থেকে আগুনের ধোঁয়া বেরোতে দেখে আমার বাসার নিরাপত্তা কর্মী সহ অন্যান্যরা প্রথমেই অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে আগুন অনেকটাই নিভিয়ে ফেলে। কয়েক মিনিটের মধ্যেই আশপাশের মানুষরাও ঘটনাস্থলে ছুটে আসে। পাশাপাশি আমাদের মেয়র, ফায়ার সার্ভিস, পুলিশ, ক্যালকাটা ইলেক্ট্রিক সাপ্লাই কর্পোরেশন (সিইএসসি)-এর কর্মকর্তারাও ছুটে এসে পরীক্ষা করে দেখেন। এখন আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসে গেছে। কোন সমস্যা নেই। তবে এখনও চেকিং চলছে’।
অন্যদিকে ফায়ার সার্ভিসের মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় জানান ‘দোতালা ও তিন তলার মধ্যে একটা রান্না ঘর আছে। সম্ভবত সেখানকার চিমনির মধ্যে থেকে ফায়ার লেগেছিল। এরপর পুরো ঘরটা ধোঁয়ায় ভরে গিয়েছিল। ওঁদের আগুন নির্বাপক যন্ত্রের সাহায্যে প্রাথমিক অবস্থাতেই আগুন অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসে’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ