সিসি নিউজ: নীলফামারীতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১২টার দিকে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুজিবুর রহমান মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন।
এর আগে ‘জল আছে যেখানে, মাছ চাষ সেখানে’ শ্লোগান নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী শহর প্রদক্ষিণ করে।
জেলা মৎস্য কর্মকর্তা শাহ ইমাম জাফর ছাদেকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী ও মশিউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ সারওয়ার মানিক বক্তব্য রাখেন।
জেলা মৎস্য অধিদপ্তরের জেষ্ঠ্য সহকারী পরিচালক ড. মাহবুবুর রহমান তালুকদারের সঞ্চালনায় আলোচনা সভা শেষে মাছ চাষে অবদান রাখায় মাছ উৎপাদনে জলঢাকা উপজেলার মৎস্য চাষিকে সাদেকুল সিদ্দিককে, মনোসেক্স তেলাপিয়া পোনা উৎপাদনে সদর উপজেলার গেদন চন্দ্র দাস, পোনা উৎপাদনে ডোমার উপজেলার তরিকুল ইসলামকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ মৎস্য চাষি নির্বাচিত কওে তাদের ক্রেস্ট প্রদান করা হয়।