বিশেষ প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় বজ্রপাতে বাবলা রহমান (৪০) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন ও আহত হয়েছে অপর ৩ জন। মঙ্গলবার রাতে জেলার ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই কালিগঞ্জ টারীপাড়া গ্রামে এ বজ্রপাতের ঘটনাটি ঘটে। নিহত জাহাঙ্গীর একই এলাকার বজলার রহমানের ছেলে।
জানা যায়, গতকাল রাতে নিহত বাবলা এলাকার ঠাকুরগঞ্জ বাজার থেকে বাড়ী ফিরছিল। এ সময় আকাশে বিদ্যুত চমকাতে থাকলে বাবলাসহ আরো তিনজন পথচারী রাস্তার ধারে একটি ঘড়ে আশ্রয় নেয়। সেখানে বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই সে নিহত হয়। এ সময় অন্য তিনজন পথচারী বজ্রপাতের শব্দে জ্ঞান হারিয়ে ফেলে। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি।